সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে কোম্পানীগঞ্জ ও ছাতক উপজেলার সীমান্তবর্তী ইছাকলস এলাকায় সুরমা নদীতে এ নৌকাডুবি হয়।
মৃতরা হলেন- ছাতকের আরচানপুর গ্রামের আব্দুর রহমান (২৮) এবং তার ভাতিজা সানুর আহমদ (১৫)।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, পাথর বোঝাই নৌকাটি নোঙর করে চাচা-ভতিজা ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর ৪টার দিকে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
পরে সুনামগঞ্জ থেকে ডুবুরি এসে বিকালে প্রথমে সানুর এবং পরে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৭ ঘ.
bdnews24