চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভোগ্যপণ্য বিক্রির অপরাধে চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জুবায়ের আহম্মদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে বন্দরনগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানার ওই ব্যবসায়ীদের এ জরিমানা করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ পার হওয়া ওষুধ, মিষ্টি ও পণ্য বিক্রির অপরাধে কোতোয়ালী থানার অরবিন্দু ফার্মেসিকে ৩৫ হাজার টাকা, ফুলকলি মিষ্টান্ন ভা-ারকে ১৫ হাজার টাকা ও হোটেল ডি লাইটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ডবলমুরিং থানার মুন স্টার রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা ও আলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাবের একটি দল সহযোগিতা করে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২০০২ ঘ.
bdnews24