২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হামলায় গৃহবধূ নিহত

খুলনার তেরখাদা উপজেলায় এক গৃহবধূ দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

খুলনা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার তেরখাদা উপজেলায় এক গৃহবধূ দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। ধারালো তাদের অস্ত্রের আঘাতে গৃহবধূর স্বামী ও ছেলে আহত হন। সোমবার গভীর রাতে বারাসত ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ হামলার সময় তারা সবাই ঘুমিয়েছিলেন। নিহত গৃহবধূ হলেন নাহার বেগম (৪৫)। তার স্বামী আবদুল মান্নান শেখ (৫৫) এবং ছেলে হাসিবুর রহমানকে (১০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেরখাদা থানার ওসি শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচণ্ড গরমের কারণে সোমবার রাতে নাহার স্বামীর সঙ্গে বারান্দায় ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন সন্ত্রাসী দা ও লাঠি নিয়ে ওই বাড়িতে ঢুকে নাহারকে দা দিয়ে কুপিয়ে আহত করে। আবদুল মান্নানের মাথায়ও কোপ দেয়। তাদের চিৎকারে হাসিব ঘর থেকে বের হলে তাকে লাঠি দিয়ে পেটায় হামলাকারীরা। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হল তাদের। সকাল ৮টার দিকে নাহার বেগমের মৃত্যু হয়। জমিজমা নিয়ে শত্র“তার জের ধরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি শফিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩১১ ঘ.