২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরো ৬ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মঙ্গলবার আরো ছয় জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিরাজগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মঙ্গলবার আরো ছয় জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার তিন উপজেলায় আক্রান্তের সংখ্যা হল ৬৬। নতুন আক্রান্তরা পোরজনা ইউনিয়নের বাসিন্দা বলে সিভিল সার্জন জানিয়েছেন। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বুধবার (৬ জুন) উল্টাডাব গ্রামের এক ব্যক্তির অসুস্থ ছাগল জবাই করে মাংস বিক্রি করা হয়। এ সময় আক্রান্তরা এতে হাত লাগিয়েছিলেন। রোগীদের অবস্থা পর্যবেক্ষণে একটি চিকিৎসক দল কাজ করছে বলে তিনি জানান। জেলার উল্লাপাড়ায় ১৭ মে প্রথম অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১০৯ ঘ.