২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ১

গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিরাজগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সড়াতৈল গ্রামে মোল্লাপক্ষ ও ডোকলাপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। নিহত ফরহাদ আলী (৬৫) সড়াতৈল গ্রামেরই বাসিন্দা। তিনি ডোকলা পক্ষের লোক হিসেবে পরিচিত। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। মঙ্গলবার ভোরে কথা কাটাকাটির জের ধরে দু’পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের সিরজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর বিকালে ফরহাদের মৃত্যু হয়। মকবুল হোসেন (৩০), সাজ্জাত (৪০), সাখাওয়াতসহ (৪০) কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১১ ঘ.