২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

লালমনিরহাট পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

লালমনিরহাট, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে এই পথচারীরা আহত হয়। লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর পর্যন্ত আমাদের কাছে ১০ জন কুকুরে কামড়ের রোগী ভ্যাকসিন নিয়েছে।” লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু বলেন, “প্রাথমিকভাবে তিনটি বেওয়ারিশ কুকুরকে মেরে ফেলা হয়েছে। জেলা প্রাণীসম্পদ বিভাগকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।” তবে স্থানীয় কয়েকজন এলাকাবাসী দাবি করেছেন কুকুরে কামড়ানো আক্রান্তের সংখ্যা আরো বেশি। লালমনিরহাট রেল স্টেশনের টিকিট কালেক্টর আমিকুর রহমান বলেন, রোববার সকালে স্টেশন এলাকায় তিন জন ট্রেনযাত্রীকে কুকরে কামড় দিয়েছে। গত কয়েকদিনে শহরে কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় শহরে পাগলা কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪২৯ ঘ.