ব্রাহ্মণবাড়িয়া, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আগরতলা মহাসড়কের চিনাইর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন যাত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম (৫৫) সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের জাহের মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আখাউড়া থেকে দিগন্ত পরিবহনের বাসটি জেলা সদরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪১৬ ঘ.
bdnews24