২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে। নিহত এনামুল হক (৩০) ও আলমগীর হোসেন (৩২) ফটিকছড়ির বাসিন্দা। খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সোয়া ১টার দিকে আমিন সেন্টারের পাশে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী মারাত্মক আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ট্রাক ও এটির চালক মো. আক্কসকে (২৮) আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১১১৮ ঘ.