চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমার স্বাধীনতার পরবর্তীতে দেশের মৃত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেন।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াকে নিয়ে সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী সম্পাদিত ‘উন্নত মম শির’ গ্রন্থের প্রকাশনা উৎসব তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু আরো বলেন, “এদেশে বহুদলীয় গণতন্ত্রের স্থপতি জিয়াউর রহমান। এ কারণে এদেশের রাজনীতিবিদদের উচিত তাকে আমৃত্যু সম্মান জানানো।”
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ, অধ্যাপক ইয়াহিয়া আকতার, বিএনপি নেতা আবু সুফিয়ান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২১৭ ঘ.
bdnews24