বগুড়া, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশকিছু প্রাচীন ধাতব মুদ্রা, পুরাকীর্তি ও জাল স্ট্যাম্পসহ বগুড়া সদর উপজেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সদরের নামুজার ছোটট্যাংরা এলাকা থেকে নুরুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করা হয়।
বগুড়ার র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার সুমিত চৌধুরী সাংবাদিকদের বলেন, নুরুল ইসলামের বাড়ি থেকে ৩৮টি প্রাচীন ধাতব মুদ্রা, ৩৭টি পুরাকীর্তির অংশ, ৩৫ হাজার টাকার জাল স্ট্যাম্পসহ তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুল ইসলাম পেশাদার প্রতœতত্ত্ব সামগ্রী পাচারকারী। তাকে থানায় হস্তান্তর করা হবে বলে এই র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩১ ঘ.
bdnews24