চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
নিহত মো. জিসান (৫) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দিনমজুর মিজানুর রহমানের ছেলে। সে নিমতলা এলাকায় একটি ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে থাকত।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনায় জিসান নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পারপারের সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯৫১ ঘ.
bdnews24