২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচারপতির উপর খোদার বিচার হচ্ছে’

উচ্চ আদালতের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ‘খোদার বিচার’ হয়েছে মন্তব্য করে আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, খোদা এত ‘অহংকারী’ লোককে পছন্দ করে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ‘খোদার বিচার’ হয়েছে মন্তব্য করে আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, খোদা এত ‘অহংকারী’ লোককে পছন্দ করে না। সুপ্রিম কোর্টের জমির দখলদারি নিয়ে এক মামলার সূত্র ধরে স্পিকারকে নিয়ে করা বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যের পর তাকে অপসারণের দাবি তোলে মহাজোটের জ্যেষ্ঠ কয়েকজন সাংসদ। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রবীণ এই আইনজীবী সাংসদদের কণ্ঠে সুর মেলান। তিনি বলেন, “খোদার বিচার বড় বিচার, তা নাহলে আমাদের জাস্টিস মানিক হঠাৎ এই বিপদে পড়বে কেনো, জাস্টিস মানিক তো সবার উপর দিয়ে স্টিম রোলার চালিয়েছেন। উনি এমনভাবে চলেছিলেন, খোদা এতো অহংকারী, দেমাকি লোককে পছন্দ করেন না।” বিচারবিভাগ ও আইনসভার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে মন্তব্য করে রফিক বলেন, “এটাকে আর না বাড়িয়ে মিটিয়ে ফেলা উচিত, বাড়াবাড়ি করলে প্রেস ও পাবলিকের জন্য মুখোরোচক বিষয় হবে।” উচ্চ আদালতে বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা কাজ করছে অভিযোগ করে সামরিক শাসক এইচ এম এরশাদ সরকারের অ্যার্টনি জেনারেল রফিক বলেন, “লাস্ট ফিউ ইয়ারস এতো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তাদের কাছ থেকে সত্যিকারের জাজমেন্ট পাওয়া ডিফিকাল্ট.. কোয়ালিফাইড লোককে করা গেলে এ ধরনের সমস্যা কেটে যাবে। জাজরা দলীয়করণের ঊর্ধ্বে থাকবে, কোন পাটির্র উচিত না দলীয়করণ করা।” নাগরিক আন্দোলন নামে নাগরিক সমাজের একটি সংগঠনের আহ্বায়ক রফিক-উল হক স¤প্রতি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বিভিন্ন স্থানে মন্তব্য করে আলোচিত হয়েছেন। রিপোর্টার্স মুক্ত চিন্তা ফোরাম ব্যানারে কয়েকজন লোক ওই অনুষ্ঠানের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২২২৮ ঘ.