২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘সার্টিফিকেট বাণিজ্য’ নয়: মন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘সার্টিফিকেট বাণিজ্য’ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সিলেট, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘সার্টিফিকেট বাণিজ্য’ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরও বলেন, ব্যবসা করে মুনাফা করার অনেক ক্ষেত্র আছে। শিক্ষাকে ব্যবসার পণ্য করতে দেওয়া হবে না।’ সিলেটের গোলাপগঞ্জে এ বিশ্ববিদ্যালয় উদ্বোধনকালে নাহিদ বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা যতোই ক্ষমতাধর হোন না কেন তাদেরকে আইন মেনেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে।” বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করতে গিয়ে এসব বিশ্ববিদ্যালয় মালিকদের কাছ থেকে নানা হুমকিও পেয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। উপজেলা পর্যায়ে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ইকবাল আহমদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যন্সেলর ড. সদরুদ্দিন আহমদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আতফুল হাই শিবলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/২০৩২ ঘ.