২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হাতির আক্রমণে নিহত ২

শেরপুরে বন্যহাতির আক্রমণে দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

শেরপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে বন্যহাতির আক্রমণে দুজন নিহত হয়েছেন। এরা হলেন নালিতাবাড়ি উপজেলার মায়াঘাষি গ্রামের জয়নাল আবেদীন (৫০) ও ঝিনাইগাতি উপজেলার ফুলহারি গ্রামের সোহরাব আলী (৫০)। নলিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী সাংবাদিকদের জানান, শনিবার প্রথম প্রহরে সীমান্তবর্তী মায়াঘাষি গ্রামের কৃষকদের গোলা ঘরে ও কাঁঠাল বাগানে নেমে আসে একদল হাতি। তাদের তাড়ানোর সময় হাতির আক্রমণে মারা যান জয়নাল। অন্যদিকে গজনি পাহাড়ে কাঠ কাটার সময় হাতির পায়ের তলায় পড়ে আহত সোহরাব শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। উপজেলার তাওয়াকুচা ফরেস্ট বিট কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, গত সোমবার গজনি পাহাড়ে কাঠ সংগ্রহের সময় হাতির পায়ের নিচে পড়ে আহত হন সোহরাব। শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন সোহরাবকে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৩৪০ ঘ.