চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ পুনরায় চালুর দাবিতে দোহাজারীতে মানববন্ধন হয়েছে।
সামাজিক সংগঠন শঙ্খতরীর উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে অবিলম্বে চট্টগ্রাম-দোহাজারী যাত্রীবাহী রেল যোগাযোগ পুনরায় চালুর দাবি জানানো হয়।
শঙ্খতরীর সভাপতি মেজবাহ উদ্দিন তামীম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রুকন, সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাসলিমা আকতার বিএসসি, দোহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, সাংবাদিক এম এ রাজ্জাক রাজ ও এসএম নাসির উদ্দিন বাবলু প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৬৪০ ঘ.
bdnews24