২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু

চট্টগ্রামে দুই দিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুই দিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ। সকাল পৌনে ১১টায় ভারতীয় চলচ্চিত্র ‘কাহানি’ প্রদর্শনের মধ্য দিয়ে এ চলচ্চিত্র উৎসব শুরু হয়। এ উৎসবে বিভিন্ন ভাষায় মোট আটটি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/১৬৩৮ ঘ.