ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মিরপুর ১১ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল বাসার (৪৭)।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর হাবিব নামে এক পথচারী বাসারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী হাবিবকে উদ্ধৃত করে তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় বাসার আহত হন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দেয় সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি হাবিব।”
এদিকে শুক্রবার দুপুরে হাতিরঝিল প্রকল্পে কাজ করার সময় ভারী লোহার চাপায় রিপন (২৭) নামে এ শ্রমিকের মৃত্যু হয়।
ওই ফাঁড়ির এসআই মোজাম্মেল বলেন, শংকর নামে রিপনের এক সহকর্মী দুপুর ২ টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান যে রিপনের মত্যৃ হয়েছে।
দুজনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৮৪৯ ঘ.
bdnews24