২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় তরুণীর মস্তকবিহীন লাশ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

নেত্রকোনা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার আটপাড়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বোজেরবাজার এলাকার মগড়া নদীতে পাওয়া এই তরুণীর বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। তার পরনে ছিল লাল রংয়ের সালোয়ার ও কামিজ। আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বেলা ১টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করে। তার মাথা খুঁজে পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হবে বলে জানান ওসি সালেমুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭৪৩ ঘ.