২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ছাদে মৃত্যু কলেজ ছাত্রের

ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত বাসের ছাদে গাছের ডালের আঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঝিনাইদহ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত বাসের ছাদে গাছের ডালের আঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ-জীবননগর সড়কে খালিশপুর বাজারের কাছে এ দুর্ঘটনায় নিহত হন মো. মহসিন আলি (২১)। মহসিন মহেশপুর উপজেলার বগা গ্রামের মো. শফিউল্লার ছেলে এবং যশোর এম এম কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। কোটচাঁদপুর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপরীতমুখী একটি গাড়িকে সাইড দেওয়ার সময় বাসের ছাদে থাকা মহসিনের মাথায় রাস্তার পাশের একটি গাছের ডালের আঘাত লাগে। বাসটি কোটচাঁদপুর পৌঁছলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে বলে জানান ওসি মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭৪৩ ঘ.