২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দীগঞ্জে পুকুর থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

বরিশাল, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দীগঞ্জে পুকুর থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কেউটিয়ার চর এলাকার একটি পুকুর থেকে দুলুফা বেগম (৩২) নামের ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। ওই গ্রামের জেলে শামীম হাওলাদারের স্ত্রী দুলুফা দুই সন্তানের জননী ছিলেন। নিহতের প্রতিবেশী ময়না বেগম জানান, বৃহষ্পতিবার রাত ১১টার দিকে দুলুফার সাথে শামীমের উচ্চস্বরে কথাকাটাকাটি শোনা গেছে। সকালে ঘরের পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক উত্তম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুলুফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৫৪৪ ঘ.