নারায়ণগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার কান্দারগাঁওয়ে এ ঘটনা ঘটে।
নিহত রিপন (২৮) পশ্চিম কান্দারগাঁওয়ের মোজ্জাফর আলীর ছেলে।
সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রিপন ড্রেজার লাগাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ ড্রেজার ব্যবসায়ী অলিউল্লাহ, সাধনসহ আরো বেশ কয়েকজন তাকে বাধা দেয় । এ নিয়ে তাদের মধ্যে বাগবিত-া হয়।
“এক পর্যায়ে তারা রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশ অলিউল্লাহকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৩৫ ঘ.
bdnews24