২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের ৯ নেতা-কর্মী কারাগারে

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় গাজীপুরের পূবাইল ইউপি চেয়ারম্যানসহ নয় বিএনপি নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

গাজীপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় গাজীপুরের পূবাইল ইউপি চেয়ারম্যানসহ নয় বিএনপি নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান উদ্দিন, গাজীপুর বারের আইনজীবী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী তরণ দলের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপি’র কর্মী মজিবুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল আলিম, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন ও ফারুক মিয়া। গত ১৭ মে মহাসড়কে গাড়ি পোড়ানোর ঘটনায় পূবাইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাদী হয়ে ওই নয় বিএনপি নেতা-কর্মীসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১০-১২ জনকে আসামি করে জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। আব্দুল করিম জানান, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে বুধবার হাজির হলে জেলার মুখ্য বিচার হাকিম আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর বারের সভাপতি ড. অ্যাডভোকেট সহিদুজ্জামান, অ্যাডভোকেট সুলতান উদ্দিন, অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্সসহ শতাধিক আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট (এপিপি) মো. মোশারফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৯ ঘ.