২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

নগরীর স্টেশন রোড থেকে দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর স্টেশন রোড থেকে দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে নগরীর স্টেশ রোডের শাহ তৈয়বিয়া হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মোহাম্মদ দেলোয়ার (২৮), ওমর ফারুক (২৫) ও মোহাম্মদ উল্লাহ (২০)। তারা সবাই কক্সবাজার জেলার কুতুবদিয়া ও টেকনাফ উপজেলার বাসিন্দা। বুধবার র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি নুরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তৈয়বিয়া হোটেলের সামনে দাঁড়ানো তিন যুবকের প্যান্টের পকেট থেকে পৃথক তিনটি প্যাকেটে পাঁচশ করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। নুরুল হুদা জানান, তিনজনই ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন। তারা নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে র‌্যাব জানায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৬ ঘ.