সাতক্ষীরা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় খুন হওয়া সাতক্ষীরার পলাশের বাড়িতে এখন চলছে স্বজনদের আহাজারি।
তার মা আনোয়ারা খাতুন এবং বোন বারবার মুর্চ্ছা যাচ্ছেন।
বাবা লুৎফর রহমান এবং ছোটভাই রুবেল হোসেনকে শান্তনা দেওয়ার ভাষা কারো নেই।
স্বজনরা জানান, মঙ্গলবার মালয়েশিয়ায় পলাশকে অজ্ঞাত ব্যক্তির হাতে পলাশ খুন হন। ঢাকায় লাশ আসার পর রোববার গ্রামের বাড়ি পাঠানো হয়।
তালা উপজেলার মানিকহার গ্রামের লুৎফর রহমানের তিন ছেলের মধ্যে পলাশ হোসেন ও সাদ্দাম হোসেন যান মালয়েশিয়া। বাড়ি আছেন রুবেল হোসেন।
ছয় বছর আগে মালয়েশিয়া যাওয়ার পর পলাশ আর আসেননি। সামনের ঈদে বাড়ি আসার কথা ছিল।
পলাশরে চাচা মনজুর রহমান কাঁদতে কাঁদতে বললেন, মাত্র কদিন পর ঈদে বাড়ি ফেরার কথা ছিল পলাশের।
পলাশের মা আনোয়ারা খাতুন বলেন, বাড়ি এসে পলাশের বিয়ে করার কথা ছিল। বৌ নিয়ে ওঠার জন্য তৈরি করা হয় নতুন পাকা ঘর।
কথাগুলো বলতে বলতে তিনি আবার আহাজারি করে ওঠেন।
বাবা লুৎফর রহমান বললেন, “কিভাবে নিজ হাতে ছেলেকে কবরে শায়িত করব। হত যে চলে না।”
চোখ বেয়ে পানি গড়াতে থাকে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.
bdnews24