২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুর লেলিয়ে হত্যা: ৭ দিনের রিমান্ডে শাহাদাত

কুকুর লেলিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহাদাতকে জিজ্ঞাসাবদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুকুর লেলিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহাদাতকে জিজ্ঞাসাবদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নগরীর সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী জহির আদালতে শাহাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসআই জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। কুকুর লেলিয়ে হত্যার ঘটনায় শনিবার প্রথম প্রহরে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ এলাকা থেকে শাহাদাত হোসেন সাজুকে গ্রেপ্তার করা হয়। সাজু এ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। গত ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশের একটি চারতলা ভবনের ছাদ থেকে জার্মানির ডোবারম্যান নামের কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে গুরুতর আহত হয়। পরে ২৩ মে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমাদ্রী মারা যায়। এ ঘটনায় তার মামা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার অপর চার আসামি শাহ সেলিম টিপু, তার পুত্র রিয়াদ, শাওন ও ডেনি এখনো ধরা পড়েনি। এ পর্যন্ত পুলিশ মামলার আলামত হিসেবে ঘটনায় লেলিয়ে দেওয়া তিনটি কুকুর জব্দ করে চিড়িয়াখানা হেফাজতে দিয়েছে। এর মধ্যে একটি কুকুর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৮ মে মারা গেছে। আদালতের নির্দেশে ইতোমধ্যে মামলার অগ্রগতি প্রতিবেদনও জমা দিয়েছে পুলিশ। এ ছাড়া উচ্চ আদালত হিমাদ্রী হত্যার সঙ্গে যুক্ত রিয়াদকে কানাডা থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/এমসি/এএল/২০০৯ ঘ.