২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ভিটামিন ওষুধসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে নকল ওষুধসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে নকল ওষুধসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুর ৩টার দিকে তাকে গ্রেপ্তারের পর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। গ্রেপ্তার মো. মাসুদ রানা (৩২) চন্দনাইশ উপজেলার কান নগর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, মাসুদ দীর্ঘদিন ধরে বেক্সিমকো কোম্পানির বেক্সট্রাম গোল্ড ভিটামিন ওষুধ নকল করে বাজারজাত করে আসছে। তার কাছ থেকে ৯০ প্যাকেট বেক্সট্রাম গোল্ড, ৪০ কৌটা বিপিসিএল-৫০০ ক্যালসিয়াম, ১৮০ টি বেক্সট্রাম ছাপ দেওয়া খালি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৫ ঘ.