২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজে হামলার প্রতিবাদে বিক্ষোভ বরিশালে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে হামলাসহ সাংবাদিকদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে বরিশালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

বরিশাল, জুন ০৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে হামলাসহ সাংবাদিকদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে বরিশালে। রোববার বিকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল প্রেসক্লাব এই কর্মসূচি আয়োজন করে। প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি এসএম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক তপংকর চক্রবর্তী, নুরুল আলম ফরিদ, জিএম বাবর আলী, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, গিয়াসউদ্দিন মিয়া, শিক্ষক নেতা মহসিন-উল ইসলাম হাবুল, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন প্রমুখ। সাধারণ সম্পাদক লিটন বাশার সমাবেশ পরিচালনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। বক্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে হামলাকারী সন্ত্রাসীদের বিচার এবং সাংবাদিক নির্যাতনকারী পুলিশদের শাস্তি দাবি করেন। গত ২৮ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মহাখালীর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিকসহ তিনজন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পাঁচনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.