চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়া এলাকা থেকে হিজবুত তওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে জিহাদি বই ও প্রচারপত্র বিতরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন- মেহেরপুর জেলার গাংনি উপজেলার চর গোয়ালগ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জাহিদুল ইসলাম (২৯) ও সিন্দুর কৌটা গ্রামের হাইবাতুল্লাহর ছেলে আব্দুল গাফফার (২২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সৈয়দ গোলাম মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের পাঠান পাড়া এলাকায় হিজবুত তওহিদের দুই সদস্য জাহিদুল ও গাফ্ফার বই ও প্রচারপত্র বিতরণ করছিল।
এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬৩১ ঘ.
bdnews24