২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ৪ শ্রমিক হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর চার শ্রমিক হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

নওগাঁ, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর চার শ্রমিক হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে ওই হত্যা মামলায় দুই নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বেলা ১১টার দিকে তাদের মান্দা থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, আনোয়ার চকগোপাল গ্রামের মোহাম্মদ আলী ও দেলোয়ার। গত ৪ মে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া গ্রামে বিরোধপূর্ণ একটি জমিতে ধান কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় এই চার শ্রমিক নিহত হন। থানার ওসি আব্দল্লাহেল বাকি সাংবাদিকদের জানান, আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে তেজগাঁ থানা পুলিশের বিশেষ দলের সহায়তায় মহাখালী এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭১৮ ঘ.