২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শনিবার দুই মটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ফরিদপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শনিবার দুই মটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন একজন। উপজেলা সদরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত মাসুদ শিকদার একই উপজেলার হাসামদিয়ার জোনাব আলীর ছেলে। আহত অপর মোটরসাইকেল চালক নাজিরকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি শাহরিয়ার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ মোটরসাইকেল চালিয়ে কাওড়াকান্দি ঘাটের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে নাজির যাচ্ছিলেন ঢাকার দিকে। সকাল ৯টার দিকে বগাইল বাসস্ট্যান্ড এলাকায় মাসুদের মোটরসাইকেলে পেছন দিক থেকে নাজিরের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে মাসুদের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪২ ঘ.