২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘরে আগুন লেগে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়ার কাঁচাঘরে আগুন লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে চারটি বসতঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 05:56 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়ার কাঁচাঘরে আগুন লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে চারটি বসতঘর। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর ৪ টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক গোলাযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। নূর হোসেনের মালিকানাধীন ওই ঘরগুলোর একটিতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মো. মামুন নামর ১২ বছর বয়সী এক কিশোর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি ফরিদ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৫০ ঘ.