ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য পদে বদলির আদেশ পাওয়া যুগ্ম-সচিব বিজন কুমার দাসকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) আগের বদলির আদেশটি বাতিল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ আদেশ জারি করেছে।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ আবদুল লতিফকে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩১ ঘ.
bdnews24