২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নোয়াখালীতে দু’টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

নোয়াখালী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে দু’টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাইমুড়ী-চাটখিল সড়কের নদনা পুলের কাছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক সোহেল ও যাত্রী কিরণ। অটোরিকশার অপর যাত্রী সিরাজ মিয়া সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে মারা যান। এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী সোনাইমুড়ী-চাটখিল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। সোনাইমুড়ি থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও অটোরিকশা আটক করা হয়েছে। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় একটি কোম্পানির লিফলেট বিতরণ করার সময় ট্রাক চাপায় জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৭২৬ ঘ.