২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী চিকিৎসক যখন বিশেষজ্ঞ, জরিমানা

নগরীর মোহরা কামাল বাজারে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার অভিযোগে এক পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মোহরা কামাল বাজারে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার অভিযোগে এক পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার পচিালিত ভ্রাম্যমাণ আদালত আর কে চৌধুরী (৪৪) নামে ওই ব্যক্তিকে এ জরিমানা করেন। যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আর কে চৌধুরী পল্লী চিকিৎসক হলেও সে তার সাইনবোর্ড ও প্যাডে নিজেকে চর্ম, যৌন ও শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক উল্লেখ করে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল। তিনি জানান, চিকিৎসক না হয়েও বিশেষজ্ঞ উল্লেখ করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দিতে না পারায় আর কে চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। জরিমানার অর্থ জমা দেওয়ার পর তাকে ছাড়া হবে বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০১০ ঘ.