২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

চাঁদপুরের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

চাঁদপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা হয়েছে। সোমবার দুপুরে জেলার জ্যেষ্ঠ হাকিম অসিম কুমার দে’র আদালতে এ মামলা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ। মামলার অভিযোগে বলা হয়, কলেজ অধ্যক্ষ আব্দুর রব নিজ কলেজে ১৫ আগস্ট শোক দিবস, ২১ ফেব্র“য়ারি শহীদ দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি পালন করেন না। এ বিষয়টি অধ্যক্ষ রবের দৃষ্টিগোচর করা হলেও তিনি এতে কর্ণপাত করেননি। উপরন্তু, ওই দিবসগুলোতে কলেজ খোলা রেখে শির্ক্ষাথীদের ক্লাশ-পরীক্ষা নেওয়া অব্যাহত রেখেছেন তিনি। এতে আরো বলা হয়, অধ্যক্ষ জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে পর্যন্ত উঠেছেন। বাদী পক্ষের আইনজীবী তোফায়েল আহমেদ ও ফজলুল হক সরকার সাংবাদিকদের জানান, অধ্যক্ষ আবদুর রবের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে হাজীগঞ্জ থানাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮২৭ ঘ.