সিলেট, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় সিলেটের গোয়াইনঘাট থানার ওসি মোকসেদুল মোমিনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার রাতে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোকসেদুল মোমিন গোয়াইনঘাটে অবস্থান করলেও তার স্ত্রী ঢাকায় বসবাস করেন।
শনিবার রাতে মোমিন আরেকটি বিয়ে করে স্ত্রী নিয়ে আসেন গোয়াইনঘাট থানা কোয়ার্টারে।
খবর পেয়ে রোববার বিকালে প্রথম স্ত্রী ঢাকা থেকে এসে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
“প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে মোমিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে,” বলেন তিনি।
তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.
bdnews24