২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাভোগ শেষে ফিরেছেন ২৪ বাংলাদেশি

ভারতের পাঞ্জাবে চার বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

বেনাপোল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পাঞ্জাবে চার বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি। রোববার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করে। এদের মধ্যে রয়েছে পাঁচ জন নারী, ১২ শিশু ও সাত জন পুরুষ। এদের বাড়ি বাগেরহাট ও কক্সবাজার জেলায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালে ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধভাবে এদের ভারতে নিয়ে যায়। পরে তারা পাঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ে। এরা সবাই ভারতের পাঞ্জাব কারাগারে চার বছর সাজাভোগ করেছেন। এরপর ভারত সরকারের দেওয়া আউট পাশের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, বলেন ওসি। কক্সবাজারের আছিয়া খাতুন সাংবাদিকদেরকে বলেন, ভালো কাজের আশায় দালালের হাতে জনপ্রতি ১০ হাজার টাকা করে নিয়ে তারা ভারত যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪১ ঘ.