নাটোর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কামরুল ইসলাম (৪২) উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের অ্যাডভোকেট কামরুজ্জামানের ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) ওয়াজেদ আলী খান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার বিকালে কামরুল বনপাড়া বাজারে গিয়ে আর ফেরেননি।
রোববার ভোরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কামরুলের মোবাইল ফোন থেকে কাটাশকোল গোকুলসার বিলে তার লাশ পড়ে রয়েছে বলে জানায়।
পূর্ব শত্র“তা বা অর্থনৈতিক কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা, বলেন ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24