সিলেট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, শনিবার দুপুর ১২টা থেকে নগরীর শিবগঞ্জ এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা।
এসময় সড়কের উভয়পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা পর অবরোধ তুলে নেওয়া হয়।
এসআই জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ সরবরাহ না থাকায় কিছু লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করার পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানান, শিবগঞ্জ, সোনারপাড়া, রায়নগর, লাকড়িপাড়া, গোলাপবাগ, হাতিমবাগ, শাপলাবাগ এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে। লোডশেডিংয়ের কারণে তারা পানির সঙ্কটসহ নানা সমস্যায় ভুগছেন।
এ নিয়ে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে যোগ করে কোনো ফল না পেয়ে সড়ক অবরোধ করা হয় বলে জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১০ ঘ.
bdnews24