২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে গ্রেনেড

গুলশান-নিকেতন হাতিরঝিল সেতুর পাশে পাওয়া গ্রেনেডটি পরীক্ষা করছে গোয়েন্দা পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অভিজাত এলাকা এবং কূটনীতিক পাড়া হিসেবে পরিচিত গুলশানে একটি গ্রেনেড পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-নিকেতন হাতিরঝিল সেতুর পাশে গ্রেনেডটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেতুর পাশে গ্রেনেডটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গোয়েন্দা পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল গ্রেনেডটি পরীক্ষা করছে। ওসি বলেন, “গ্রেনেডটির চাবি খোলা ছিল। কিন্তু একটি বিস্ফোরিত হয়নি।” “গ্রেনেডটি গায়ে কিছু লেখা রয়েছে, তবে লেখাটি বোঝা যাচ্ছে না,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২২৫ ঘ.