২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর পৌর কার্যালয় ঘেরাও, তালা

রংপুরকে সিটি করপোরেশন করার পাশাপাশি আসন্ন বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে পৌরসভা কার্যালয় ঘেরাও করে প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

রংপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরকে সিটি করপোরেশন করার পাশাপাশি আসন্ন বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে পৌরসভা কার্যালয় ঘেরাও করে প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটি। একই দাবিতে আগামী ২৬ মে রংপুরে রাজপথ ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে তারা। বৃৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর পৌরসভা কার্যালয়ের দিকে এগোলে পুলিশ প্রধান ফটক আটকে দেয়। এ অবস্থায় প্রধান ফটকে তালা লাগিয়ে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটির আহ্বাায়ক শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না ও নাসিমা জামান ববি প্রমুখ। গত বছরের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় রংপুরকে সিটি করপোরেশন করা হবে বললেও গত ১৫ মাসে তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। আসন্ন ২০১২-১৩ অর্থবছরের বাজেটের আগে রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৯০৭ ঘ.