২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বামীর হাসুয়ার আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 05:31 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বামীর হাসুয়ার আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার চককীর্তি ইউনিয়নের চড়কতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমালী বেগমের (৩৫) স্বামীর নাম আস্তফা আলী। ঘটনার পরপরই পুলিশ আস্তফা আলীকে গ্রেপ্তার করেছে। শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, আস্তফার সঙ্গে স্থানীয় এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে বুধবার রাতে আস্তফার সঙ্গে রুমালীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আস্তফা ক্ষিপ্ত হয়ে রুমালীকে হাসুয়া দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা আস্তফাকে আটক করে শিবগঞ্জ থানায় খবর দেয়। লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৩০ ঘ.