২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন

রাজধানীর মালিবাগে বাসচাপায় এক পথচারীর নিহত হওয়ার পর ওই বাসে আগুন দিয়ে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 06:57 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে বাসচাপায় এক পথচারীর নিহত হওয়ার পর ওই বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। রামপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মালিবাগ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। “নিহতের নাম মো. জুয়েল (৪৫)। রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস চাপা দিলে জুয়েল ঘটনাস্থালেই মারা যান”, বলেন ওসি। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা সরে গেলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান। তিনি বলেন, “বাস চালক এবং আগুন লাগানোর ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।” ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেখে আগুন আগেই নিভে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৪৯ ঘ.