২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ঝড়ে গ্রাম পুলিশের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গাছচাপা পড়ে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

গাইবান্ধা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গাছচাপা পড়ে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। মৃত শহীদুল ইসলাম ওরফে আলম মিয়া (২৭) উপজেলার শ্রীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ। তিনি ধর্মপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সুন্দরগঞ্জ উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর, ধোপাডাঙ্গা, সর্বানন্দ, দহবন্দ, শান্তিরাম, ছাপড়হাটি, হরিপুর, তারাপুর, বামনডাঙ্গা, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে তিন সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে। এতে সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ের সময় ধর্মপুর বাজারে একটি দোকানে বসেছিলেন আলম মিয়া। হটাৎ একটি রেইনট্রি গাছ ভেঙ্গে দোকানের উপর পড়লে এতে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২৫৭ ঘ.