২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জামায়াত-শিবিরের ৩ নেতা আটক

রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জামায়াত ও শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চাঁদপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জামায়াত ও শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার ভোরে দুজনকে এবং সোমবার সন্ধ্যায় একজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানো হয়। এরা হলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামায়াত নেতা হারুনুর রশিদ (৩৫), জামায়াতের রুকন মিজানুর রহমান (৪০) এবং শিবিরের জেলা শাখার মিডিয়া সেল সমন্বয়কারী খালেদ হোসেন (২৫)। ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টায় ফরিদগঞ্জ পৌর এলাকার কাচিয়ারা থেকে হারুনুর রশিদকে এবং বালিথুবা ইউনিয়নের মদনেরগাঁও গ্রাম থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে খালেদ হোসেনকে আটক করা হয়। “রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপে জড়িত অভিযোগে তাদের আটক করা হয়েছে,” বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮১২ ঘ.