২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফল পৌরসভা নির্বাচন মঙ্গলবার

পটুয়াখালীর বাউফল পৌরসভায় নির্বাচন হবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

পটুয়াখালী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল পৌরসভায় নির্বাচন হবে মঙ্গলবার। ইতোমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হবে না। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে। ২৫০ জন পুলিশ, ২৪ জন র‌্যাবসহ আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে বলে তিনি জানান। বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে বাউফল পৌরসভা ঘোষণার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে। এটি হবে এ পৌরসভার দ্বিতীয় নির্বাচন। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলরের ৯টি পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানান, এ পৌরসভার ভোটার সংখ্যা ৭ হাজার ৪৯৮। এরমধ্যে পুরুষ ভোটার তিন হাজার ৭৫০ এবং মহিলা তিন হ্জাার ৭৪৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.