২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বোর্ডের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

বিএনপি নোয়াখালীতে হরতাল ডাকায় কুমিল্লা শিক্ষা বোর্ডে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নোয়াখালীতে হরতাল ডাকায় কুমিল্লা শিক্ষা বোর্ডে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী ২৬ মে হবে বলে সোমবার বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। কেন্দ্রীয় নেতা মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার জেলা নোয়াখালীতে মঙ্গলবার হরতাল ডেকেছে জেলা বিএনপি। বিএনপির এ কর্মসূচি ঘোষণার পর কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হল। কুমিল্লা শিক্ষা বোর্ডে অধীনে মঙ্গলবার সকালে গার্হস্থ্য অর্থনীতি, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্রাকটিস প্রথম পত্র, সমরবিদ্যা প্রথম পত্র এবং বিকালে পরিসংখ্যান, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান প্রথম পত্র (রসায়ন) এবং সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান প্রথম পত্র (জীববিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮৩০ ঘ.