২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মঙ্গলবার হরতাল

নোয়াখালীর সাংসদ মাহবুব উদ্দিন খোকনকে গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে তার জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত জামিন আবেদন খারিজ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারাগারে পাঠানোয় মঙ্গলবার তার নির্বাচনী এলাকায় নোয়াখালীতে মঙ্গলবার হরতাল ডেকেছে জেলা বিএনপি। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল-সন্ধ্যা জেলায় হরতাল পালন করা হবে। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় হরতালকারীরা। ২৯ এপ্রিল রাতে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করে তেজগাঁও থানা পুলিশ। পুলিশ গত ১০ মে এই মামলায় অভিযোগপত্র দেওয়ার পর ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহ সোমবার তা গ্রহণ করেন এবং এ মামলায় জামিন পাওয়া একমাত্র আসামি খোকনের জামিন বৃদ্ধির আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠাতে বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে গত ১৬ মে কারাগারে পাঠায় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১০ ঘ.