নওগাঁ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাহবুবপুর গ্রামে রোববার সকালে সাগরী (৭) নামের শিশুটির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
সাগরী দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চার মাথা মহল্লার বাসিন্দা শুকু পাহানের মেয়ে। বদলগাছী উপজেলার বিজয় পাড়া গ্রামে সে নানার বাড়ি বেড়াতে এসেছিল।
নিহতের পরিবার জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সে নিখোঁজ হয়। রোববার সকাল ৯টার দিকে গ্রামের একটি কলা বাগানে তার লাশ পাওয়া যায়।
বদলগাছী থানার পরিদর্শক (ওসি) আলগীর হোসেন বলেন,
তিনি জানান, মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেতে দুয়েকদিন লাগবে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24