গাইবান্ধা, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানের দাম মণ প্রতি ৮৫০ টাকা নির্ধারণের দাবিতে গাইবান্ধায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে কৃষকরা।
রোববার বেলা ১২টা থেকে এক ঘণ্টা কয়েক শ’ কৃষক গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কে ধানের বস্তা ফেলে অবরোধ করে তারা।
বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি চলাকালে ওই সড়কে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে।
ধানের দাম ছাড়াও খোদ সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি জানান বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১৬ ঘ.
bdnews24